বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই ঘের কর্মচারী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি।। ভিজা কাপড় শুকাতে দিতে যেয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই ঘের কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ জুলাই) বিকাল তিনটায় দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সাতক্ষীরা সদরের মোফাজ্জল হোসেনের ঘেরের বাসায় এই ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে, একই উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকরঝটি গ্রামের গফুর আলী সরদারের ছেলে শামীম বয়স (৩৫ ) ও আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের অজিয়ার গাজীর ছেলে আলম গাজী (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরের গোসল সেরে কাপড় শুকাতে গিয়ে পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক আউট লাইনের লুজ তারে হাত লাগলে ঘেরের মহুরি শামীম হোসেনকে ধরে ফেলে। তাকে ছাড়াতে চলে যান ঘেরের বাসায় থাকা কর্মচারী আলম গাজী। শামীম হোসেনের গায়ে হাত দেওয়ার সাথে সাথে তাকেও ধরে ফেলে বিদ্যুৎ। ফলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। ঘেরের বাসায় থাকা অন্য একজন কর্মচারী জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের লোকদের খবর দিলে তারা এসে লাশ দুটি উদ্ধার করেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমান ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা কে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা