বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

সাতক্ষীরা উপজেলার আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে প্রতারনার অভিযোগে ৬ মাসের কারাদন্ড

৪ লক্ষ ২০ হাজার টাকা প্রতারণার মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোর্শেদের ৬ মাসের কারাদ্বন্ডসহ জরিমানা সাতক্ষীরা প্রতিনিধি ঃ ৪ লক্ষ ২০ হাজার টাকার প্রতারণার মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোর্শেদ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদ-সহ সম পরিমান টাকা জরিমানা করেছে যুগ্ন জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার জনাকীর্ণ আদালতে সাতক্ষীরার যুগ্ন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারুক ইকবাল তার অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন। সাজা প্রাপ্ত স.ম মোর্শেদ কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউপি চেয়ারম্যান। তিনি উপজেলার নাকিলা গ্রামের মৃত. চাঁদ আলী সরদারের পুত্র। মামলা সূত্রে জানা গেছে, কলারোয়ার কুশোডাঙ্গা গ্রামের নুর বক্সের পুত্র রবিউল ইসলামকে ২০১৩ সালে কাজিরহাট হাইস্কুলের প্রধান শিক্ষক পদে নিয়োগের প্রতিশ্রুতিতে ৪ লক্ষ ২০ হাজার গ্রহণ করেন স.ম মোর্শেদ। কিন্তু পরবর্তীতে নিয়োগ না দিয়ে প্রতারণা করতে থাকেন তিনি। কোন উপায় না পেয়ে অবশেষে ভুক্তভোগী রবিউল ইসলাম প্রতারনার অভিযোগে স.ম মোর্শেদ আলীর বিরুদ্ধে সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে ওই বছরের ১৪ নভেম্বর একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৫৭। উক্ত মামলায় দীর্ঘ শুনানীন্তে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত আজ বৃহস্পতিবার এ রায় প্রদান করেন বিচারক। মামলার রায়ে বাদী রবিউল ইসলাম সন্তোষ প্রকাশ করেছেন। তবে, অভিযুক্ত ইউপি চেয়ারম্যান স.ম মোর্শেদের সাথে মোইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আংশিক সত্য। বিদ্যালয়ের তৎকালিন প্রধান শিক্ষক ও আমি নিয়োগের জন্য টাকা নিয়েছিলাম। কিন্তু নিয়োগ দিতে পারিনি। কিছু টাকা ফেরতও দিয়েছি। যেহেতু চেকটা আমার নামে ছিলো। সে কারনে রবিউল ইসলাম আমার বিরুদ্ধে মামলা করেছেন। রবি অথবা সোমবারের মধ্যে বিষয়টির সমাধান করা হবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা