বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

পত্নীতলায় দিনের বেলায় ডাকাতি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলার নজিপুর পৌরসভার ৬নং ওয়ার্ড হরিরামপুর এলাকার তিনতলা একটি বাড়ির ২য় তলায় বুধবার দুপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় ও বারিওয়ালা সূত্রে জানা যায় ডাকাতরা ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। বাড়ীর মালিক ডা.পরিমল জানান সকালে বাড়ীর সবাই আমরা আত্মীয়র বাসায় দাওয়াতে যাই দুপুরের পরে আমি ফিরে আসি চেম্বারে রোগী দেখছিলাম এমন সময় বাসা থেকে একজন ফোন দিয়ে বাসায় আসতে বলে ফিরে এসে দেখি দরজার হ্যাসবোল্ট কাটা ভেতরে ঢুকতেই বেড রুমেও একই অবস্থা রুমে ঢুকতেই আসবাবপত্র এলোমেলো আলমারির ড্রয়ার সিন্ধুক ভাঙ্গা ওখানে রাখা আমার মেয়ের বিয়ে উপলক্ষে, আমার শ্যালিকা, জেশ্বশের মোট ২৫ ভরি সোনা ও নগদ ৩ লাখ টাকা ছিল সেগুলো নেই পরে চিৎকার চেচামেচি করলে আশপাশের মানুষ এগিয়ে আসে এর পর কাউন্সিলর আপেল মাহমুদ ও থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেখে গেছেন। কাউন্সিলর আপেল মাহমুদ বলেন আমি বাসার অবস্থা দেখেছি আমার কাছে ঘটনা সঠিক বলে মনে হয়েছে। দিনের বেলায় এরকম ঘটনা আগে কখনো ঘটেনি খুবই দুঃখজনক। পত্নীতলা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি প্রথমিক ভাবে মনে হচ্ছে ডাকাতির ঘটনা ঘটেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা