পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। রোববার রাতে তথ্য অধিদফতরের পাঠানো এক তথ্য বিবরণীতে এ তথ্যে জানানো হয়েছে।
গতকাল শনিবার সেতু উদ্বোধনের পর রোববার ভোর থেকে সেতুতে যান চলাচল শুরু হয়েছিলো। সেতুতে মোটরসাইকেলের টোল নির্ধারণ করা হয়েছিলো ১০০ টাকা। সেতু চালু হওয়ার ২৪ ঘণ্টার আগেই এতে মোটরসাইকেল চালানোয় নিষেধাজ্ঞা এলো।


