বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত, আহত এক

সাতক্ষীরা প্রতিনিধিঃ  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। এসময় আরো একজন আহত হয়েছে। রাস্তায় পড়ে থাকা বেতনা নদী খননের মাটিতে চাকা পিছলে নিয়ন্ত্রণ হারানোয় একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খাওয়ায় মোটর সাইকেল চালক ও আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো এক মোটর সাইকেল অরোহী। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের ঋ’শিল্পী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোলের কাদির ফকিরের ছেলে শাহ বজলুর রহমান (৫৫), একই এলাকার ময়েন ড্রাইভারের ছেলে আব্দুস সালাম (৩৫)। আহত ব্যক্তি হলেন পলাশপোলের নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৫৪)।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন হাফিজুল ইসলাম জানান, তাকে ও বজলুর রহমানকে নিয়ে আবদুস সালাম একটি নাম্বার বিহীন অ্যাপাচি মোটর সাইকেল চালিয়ে পাটকেলঘাটা থেকে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঋ’শিল্পীর সামনে একটি কালভার্টে বেতনা নদী খননের রাস্তার উপর পড়ে থাকা মাটিতে চাকা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি এম্বুলেন্সের(ঢাকা মেট্রো-ছ-৭১-০৫৩৬) সঙ্গে ধাক্কা মারে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে ১০টার দিকে বজলু ও সাড়ে ১০টার দিকে সালাম মারা যায়। তিনি গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আসাদুজ্জামান নূর জানান, বজলু ও সালামের মৃত্যু হয়েছে। তবে হাফিজুর রহমান চিকিৎসাধীন রয়েছে।

কাটিয়া পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক কিশোর রায় জানান, দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। রাস্তার উপর পড়ে থাকা বেতনা নদী খননের মাটি বৃষ্টিতে ভিজে রাস্তা পিছলে দুর্ঘটনার ফলে দু’জনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা