বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ১৩ মামলার আসামী অস্ত্রসহ আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেরার শিবগঞ্জ উপজেলার ৩টি-সুটারগান ১টি ককটেল ও দেশীয় অস্ত্রসহ ১৩মামলার আসামী মোঃ রাব্বানী (৪০),কে আটক করে র‌্যাব-৫ চাঁপাই ক্যাম্প। আটককৃর্ত ব্যক্তি চাঁপাইনবাবগহ্জ জেলার সদর থানার বহরমপুর হঠাৎপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মোঃ রাব্বানী(৪০) । র‌্যাব-৫ চাঁপাই ক্যাম্প শনিবার দুপুর ১টার দিকে েএক প্রেসবিজ্ঞপ্তিতে জানান যে,

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১৭ জুন ২০২২ ইং তারিখ ২১:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন (শিবগঞ্জ পৌরসভা) ৯নং ওয়ার্ডের মরদানা গ্রামস্থ জনৈক এরফান (৪২) পিতা-মৃত আমজাদ মোড়ল এর পরিত্যাক্ত টিন শেড বাড়ীর সামনে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে (ক) ওয়ান শুটার গান-০৩টি, (খ) দেশীয় তৈরি অস্ত্র (হাশুয়া)-০২টি, এবং (গ) ককটেল-০১ টি সহ আসামী ১। মোঃ রাব্বানী (৪০), পিতা-আব্দুল লতিফ, সাং-বহরমপুর হঠাৎ পাড়া, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার  করে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছে।

 

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ১৩ মামলার আসামী এবং তার নামে বর্তমানে ০৭টি ওয়ারেন্ট থাকায় সে তার এলাকার একটি পরিত্যাক্ত বাসায় আত্মগোপনে থাকত এবং সেখান থেকে সকল সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করত। গোপন সংবাদের ভিত্তিতে সেই পরিত্যাক্ত বাসার খোজ পেয়ে অপারেশন টিম সেখানে অপারেশন পরিচালনা করে উপরোক্ত আলামত সহ তাকে গ্রেফতার করে।

 

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা