চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেরার শিবগঞ্জ উপজেলার ৩টি-সুটারগান ১টি ককটেল ও দেশীয় অস্ত্রসহ ১৩মামলার আসামী মোঃ রাব্বানী (৪০),কে আটক করে র্যাব-৫ চাঁপাই ক্যাম্প। আটককৃর্ত ব্যক্তি চাঁপাইনবাবগহ্জ জেলার সদর থানার বহরমপুর হঠাৎপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মোঃ রাব্বানী(৪০) । র্যাব-৫ চাঁপাই ক্যাম্প শনিবার দুপুর ১টার দিকে েএক প্রেসবিজ্ঞপ্তিতে জানান যে,
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১৭ জুন ২০২২ ইং তারিখ ২১:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন (শিবগঞ্জ পৌরসভা) ৯নং ওয়ার্ডের মরদানা গ্রামস্থ জনৈক এরফান (৪২) পিতা-মৃত আমজাদ মোড়ল এর পরিত্যাক্ত টিন শেড বাড়ীর সামনে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে (ক) ওয়ান শুটার গান-০৩টি, (খ) দেশীয় তৈরি অস্ত্র (হাশুয়া)-০২টি, এবং (গ) ককটেল-০১ টি সহ আসামী ১। মোঃ রাব্বানী (৪০), পিতা-আব্দুল লতিফ, সাং-বহরমপুর হঠাৎ পাড়া, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ১৩ মামলার আসামী এবং তার নামে বর্তমানে ০৭টি ওয়ারেন্ট থাকায় সে তার এলাকার একটি পরিত্যাক্ত বাসায় আত্মগোপনে থাকত এবং সেখান থেকে সকল সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করত। গোপন সংবাদের ভিত্তিতে সেই পরিত্যাক্ত বাসার খোজ পেয়ে অপারেশন টিম সেখানে অপারেশন পরিচালনা করে উপরোক্ত আলামত সহ তাকে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com