ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার ভেড়ামারা আলিম মাদ্রাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় এবং মাদ্রাসার দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন পোশাক বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মাদ্রাসার হলরুমে ভেড়ামারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ এসকেন্দার আলীর সভাপতিত্বে উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক, কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক ও অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল আলিম স্বপন। অত্র মাদ্রাসার আরবী শিক্ষক মাওলানা আবু সাঈদ এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক আহম্মেদ ও ভেড়ামারা প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী। ভেড়ামারা আলিম মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের আয়োজনে উক্ত অনুষ্ঠানে অনান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার শিক্ষক রবিউল আলম, জানবার হোসেন, রফিকুল ইসলাম, নয়ন চৌধুরী ও গোলাম কবির মিলন সহ প্রমূখ। উক্ত মাদ্রাসা থেকে ২০২২ সালের অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষায় মোট ৪০ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহন করছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্