এলাকাবাসি তাঁকে আটক করে জিঞ্জাসাবাদ করলে পুলিশের পোশাক পরে বিভিন্ন বাড়ী ও দোকানপাটে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের কথা স্বীকার করে। এ সময় তাঁকে আটক করে ভোলাহাট থানা পুলিশে খবর দিলে দ্রুত পুলিশ সেখানে গিয়ে পুলিশের পোষাক পরা অবস্থায় গ্রেফতার করে থানা হেফাজতে নেয়া হয়। পরে একটি মামলা দায়ের করা হয়।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান, পুলিশের পোষাক পরা এক ব্যক্তিকে এলাকাবাসি আটক করে খবর দিলে তাঁকে গ্রেফতার করে থানায় নেয়া হয়। পরে মামলা করে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।