বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

ভোলাহাটে পুলিশের পোশাকে ভূয়া পুলিশ গ্রেফতার

ভোলাহাটে পুলিশের পোশাক পরা অবস্থায় ভূয়া পুলিশকে আটক করে পুলিশে সোর্পদ করে এলাকাবাসি। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের ধরমপুর গ্রামের মোঃ মুখলেস হাজীর উঠানে দলদলী ইউনিয়নের ময়ামারী গ্রামের মোঃ আনোয়ার হোসেন সেন্টুর ছেলে মোঃ শহিদুল ইসলাম(২৬) পুলিশের পোশাক পরা অবস্থায় দেখে সন্দেহ হলে এলাকাবাসি তাঁকে আটক করে।

এলাকাবাসি তাঁকে আটক করে জিঞ্জাসাবাদ করলে পুলিশের পোশাক পরে বিভিন্ন বাড়ী ও দোকানপাটে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের কথা স্বীকার করে। এ সময় তাঁকে আটক করে ভোলাহাট থানা পুলিশে খবর দিলে দ্রুত পুলিশ সেখানে গিয়ে পুলিশের পোষাক পরা অবস্থায় গ্রেফতার করে থানা হেফাজতে নেয়া হয়। পরে একটি মামলা দায়ের করা হয়।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান, পুলিশের পোষাক পরা এক ব্যক্তিকে এলাকাবাসি আটক করে খবর দিলে তাঁকে গ্রেফতার করে থানায় নেয়া হয়। পরে মামলা করে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা