বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

সাতক্ষীরার কালিগঞ্জে কলেজ ছাত্রী গৃহবধুকে নির্যাতন চালিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, স্বামী ও শ্বশুর আটক

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার কালিগঞ্জে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অনার্স পড়–য়া এক কলেজ ছাত্রী গৃহবধুকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহষ্পতিবার দুপুর আড়াইটার দিকে দিকে পুলিশ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করেছে।
নিহতের নাম শাহীনা রাসুল হাঁসি (২০)। সে কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের মাসুদুর রহমান হাসানের স্ত্রী ও একই উপজেলার চাঁচাই গ্রামের আমিরুল ইসলামের মেয়ে।
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের ফয়সাল আহম্মেদ জানান, ২০২০ সালের কোরবানির ঈদের আগে তার বোন দক্ষিণশ্রীপুর-কুশুলিয়া স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী শাহীনা রাসুল হাঁসির সঙ্গে সোনাতলা গ্রামের মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক মোবারক আলীর ছেলে মাসুদুর রহমান হাসানের বিয়ে হয়। ভগ্নিপতি বেকার হলেও তার বোন কালিগঞ্জ রোকেয়া মুনসুর ডিগ্রী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। ভগ্নিপতি মাঝে মাঝে তার বোনকে বাড়ি থেকে টাকা আনতে বলতো। বৃহষ্পতিবার বোনের অনার্স প্রথম বর্ষের ফর্ম পূরণের শেষ দিন ছিল। এ টাকা চাওয়ায় ভগ্নিপতি হাসানের সঙ্গে বোন হাঁসির বচসাও হয় বলে শুনেছেন তিনি। বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে ভগ্নিপতি হাসান মোবাইল ফোনে তাকে জানান যে, তার বোন হাঁসি আত্মহত্যা করেছে। ১০টার দিকে তিনি বোনের বাড়িতে এসে গোসলখানার আড়ায় ওড়না পেচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। বোনের মরদেহ গোসলখানার মেঝেতে বসা অবস্থায় ঝুলছিল। তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। তিনি আশঙ্কা করছেন যে তার বোন হাঁসিকে নির্যাতন চালিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার প্রচার করা হচ্ছে।
তবে, নিহতের স্বামী মাসুদুর রহমান হাসান জানান, বিয়ের পর থেকে তার স্ত্রী হাঁসিকে মাঝে মাঝে অপ্রকৃতিতস্থ অবস্থায় দেখা যেতো। সে বৃহষ্পতিবার সকালে গোসল করতে যেয়ে আত্মহত্যা করেছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান হালিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনিসহ কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই ফয়সাল আহম্মেদ বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মাসুদুর রহমান হাসান ও শ্ব্শুর মোবারক আলীকে আটক করা হয়েছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা