বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে পত্নীতলায় প্রতিবাদ মিছিল

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তাঁর পরিবারকে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে নবী প্রেমিক তৈহিদী জনতা । শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করে । পরে একটি প্রতিবাদ মিছিল কেন্দ্রীয় ঈদগাহ দিয়ে গোল চত্বর প্রদিক্ষন করে।

প্রতিবাদ সমাবেশে প্রায় দুই হাজারেরও বেশী মুসলিম জনতা অংশ নেয়। এসময় ভারতে মহানবী (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে অবমাননার প্রতিবাদে বক্তারা বলেন, মহানবী (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলাম বিদ্বেষী কুলাঙ্গারদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তারা আরো বলেন, ‘এই দুই কুলাঙ্গার নেতার এহেন কর্মকাণ্ডে সারা বিশ্বের মুসলিম সমাজ তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরাও তাদের সাথে ঐক্যমত প্রকাশ করছি। এবং এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এর পাশাপাশি এই কুলাঙ্গার দুই নেতার ধর্মীও শান্তি বিনষ্টের দায়ে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা