বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

মাগুরায় কুখ্যাত মোটরসাইকেল চোর চক্রের ৮ জনকে গ্রেফতার

মাগুরা : মাগুরা সদর থানা পুলিশ আজ রবিবার (২৯ মে ২০২২) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৬টি মোটরসাইকেলসহ কুখ্যাত মোটরসাইকেল চোর চক্রের ৮ জনকে গ্রেফতার করেছে। এ ছাড়াও অপর আরেকটি বিশেষ টিম পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন বাইসাইকেল চোর সদস্যকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে ৬ টি বাইসাইকেল উদ্ধার করেছে। এ ব্যাপারে মাগুরা সদর থানা পুলিশ আজ রবিবার বিকাল ৪টার সময় সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মাগুরা সদরের পাজাখোলা এলাকা হতে ০২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার পূর্বক আসামী গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য অনুসারে দোয়ারপাড়া, বাটিকাডাঙ্গা, ভায়না মোড় এলাকা হতে মোটরসাইকেল উদ্ধার ও আসামী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোটরসাইকেল চোরচক্রের সদস্যরা হলেন- মো. নাজমুল হাসান মুন্না (২৮), পিতা মন্নু মোল্যা, মো. মনিরুল ইসলাম মাজেদ মধু (২৩), পিতা লালন ফকির, উভয় সাং- কানুটিয়া। মো. শওকত হোসেন (২১), পিতা খবির মোল্যা, সাং- নিকরহাটা, থানা- মহম্মদপুর, জুয়েল রানা (২৪), পিতা- মৃত মোশারফ মোল্যা, সাং সাজিয়াড়া, মো, তুহিন হোসেন (২২), পিতা- মো. ইউনুস আলী, সাং – দুর্গাপুর, মো. ইব্রাহিম হোসেন শাকিল (২২), পিতা মহর আলী, সাং- ডেঙ্গুলিয়া, মো. সাগর শিকদার (২২), পিতা- সেলিম শিকদার, বাটিকাডাঙ্গা, মো. এনামুল হোসেন তামিম (২০), পিতা- নায়েব আলী মোল্যা, সত্যপুর। বাইসাইকেল চোরচক্রের সদ্যসরা হলেন- মো. রবিউল ইসলাম রবি (২৩), মো. রেজাউল ইসলাম (৩৫), মৃত মো. শহিদুল ইসলাম (৪০), মো. এনামুল বিশ্বাস (৩৩), মো. সালাম শেখ (৩৮) ও আবুল বাশার মোল্যা (২৩)। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, আমরা বিশেষ অভিযান চালিয়ে ৬টি মোটরসাইকেল উদ্ধারসহ কুখ্যাত মোটরসাইকেল চোর চক্রের ৮ জনকে গ্রেফতার করেছি। এছাড়াও বাইসাইকেল চোরচক্রের ৬ জন গ্রেফতারসহ ৬ টি বাইসাইকেল উদ্ধার করেছি। আটককৃতদের নামে মামলা রুজুর পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা