বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

সাতক্ষীরার তালায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরার তালা উপজেরার পল্লীতে ছাগলের দড়িতে পেচিয়ে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মতিয়ার রহমান মোড়ল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকালে উপজেলার মাঝিয়াড়া গ্রামের খেজুরতলা নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মতিয়ার রহমান মোড়ল মাছিয়াড়া গ্রামের আয়েজ উদ্দীন মোড়লের ছেলে।

উপজেলার খলিলনগর ইউপি সদস্য শিরিনা সুলতানা জানান, মতিয়ার রহমান মোড়ল মঙ্গলবার সকালে মোটরসাইকেল চালিয়ে তার মাছের ঘেরে যাওয়ার পথে খেজুরতলা এলাকায় ছাগলের দড়ির সাথে পেচিয়ে মোটরসাইকেলসহ পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দূঘটনায় মতিয়ার রহমান মোড়লের মৃত্যু হয়েছে।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা