বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

সাতক্ষীরার কালিগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি: কালিগঞ্জে ভাড়া বাড়িতে তালাবদ্ধ কক্ষ থেকে রোজিনা পারভীন (৩৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার বাজারগ্রাম কাশেমপুর গ্রামের মোহাম্মদ রায়হান আলীর মেয়ে ও ঝিনাইদহ জেলার কোটচাঁদ উপজেলার মোহরপুর গ্রামেন শফিকুল ইসলামের স্ত্রী। স্থানীয়রা জানান, শফিকুল ইসলামের সাথে নিহত রোজিনা পারভীনের কয়েক বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই দম্পতি কালিগঞ্জ উপজেলা পরিষদের পাশে ভাড়াবাড়িতে বসবাস করতো। বেশ কিছুদিন যাবত তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিলো। শনিবার দিবাগত রাতে রোজিনা ও শফিকুলের মধ্যে ঝগড়া হয়। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ তালাবদ্ধ ঘর থেকে রোজিনা পারভীনের মৃতদেহ উদ্ধার করে। নিহতের স্বামী পলাতক রয়েছে বলে জানা গেছে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। নিহত রোজিনা পারভীনের স্বামী পলাতক রয়েছে। সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়ে‌ছে ।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা