বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

তাড়াশে ফেন্সিডিল, ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ও প্রাইভেট কার জব্দ

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ১৯০ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাজাঁসহ মোঃ নাসির ইসলাম(২৫) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নীলফামারী জেলার ডিমলা থানার কলেজ পাড়া বাবুরহাট গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।

বুধবার বেলা ১১টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গতরাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি দল তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের বরইচরা ভেংরী এলাকায় রানীরহাট চারমাথা শাপলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে অভিযান চালিয়ে ১৯০ বোতল ফেন্সিডিল ও ১৫কেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার জব্দ করা হয়।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

#ত/সি/দেশ৫০টিভি

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা