বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

ইমনের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে রাজশাহী জেলা প্রশাসক

রাজশাহী প্রতিবেদক, : মেডিকেলে চান্সপ্রাপ্ত ইটভাটা শ্রমিকের সন্তান ইমন আলীর চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে মেডিকেলে ভর্তি হতে আর্থিকভাবে
সহযোগিতা করে পাশে দাঁড়িয়েছেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে ১৫ হাজার টাকার চেকসহ ২৫ হাজার টাকা প্রদান করেন তিনি। জানা গেছে, রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজের শিক্ষার্থী ইমন এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চান্স পায়। তার বাবা ইট ভাটা শ্রমিক হওয়ায় মেডিকেলে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে তাকে সহযোগিতার হাত বাড়ান রাজশাহী জেলা প্রশাসক।বৃহস্পতিবার ওই শিক্ষার্থীকে সহযোগিতা করার সময় আব্দুল জলিল বলেন, জনগণের ডাক্তার হতে হবে। চিকিৎসক হয়ে নিস্বর্থভাবে সেবা দিতে হবে মানুষের। টাকার লোভে না পড়ে মানবিক ডাক্তার হয়ে প্রকৃত চিকিৎসা দিতে হবে। এ সময় রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান এবং জেলা ত্রাণ ওপুনর্বাসন কর্মকর্তা সালাউদ্দিন আল ওয়াদুদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা