শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর শান্তি মোড়ে নতুন ঈদ গাহ ময়দান
আপডেট সময় :
রবিবার, ১০ জুলাই, ২০২২
/
৩৪৩
বার পঠিত
/
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর শান্তি মোড়ে নতুন ঈদ গাহ ময়দান নামে নতুন ঈদগাহে ঈদের নামাজ আদায় করে খুশি মুসল্লিরা।
অনেক দিন থেকে কোন ঈদগাহ ছিল না। ফলে মসজিদের ভিতরে বা অনেক দূরে যেয়ে ঈদের নামাজ পড়তে হতো এলাকাবাসীর। স্থানীয় ও শোভাকাঙ্খিদের সহযোগিতায় শাহবাজপুর শান্তি মড়ে নির্মাণ করা হয়েছে আধুনিক ঈদগাহ । নতুন ঈদগাহে নামাজ পড়তে পেড়ে খুশি মুসল্লিরা। ঈদগাহে নামাজ পড়ে তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে বলে জানান তারা।
সকাল ৭:৩০ মিনিটে শুরু হয় ঈদের জামাত। ঈদের বিশেষ খুতবা পড়েন ইমাম। খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের জামাত। মোনাজাতে গুনাহ থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এসময় যারা ঈদগাহ নির্মাণে যারা সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান আগত মুসল্লিরা। নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
স্থানীয় বাসিন্দারা জানায়, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। এসময় তিনি ঈদগাহটি উন্নয়নে জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রধান মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. ওলিদ হাসান বলেন, এলাকাবাসীর আক্ষেপ ছিল ঈদগাহ না থাকায়। সকলের সহযোগিতায় সেই আক্ষেপ দুর হলো। এসময় তিনি
যারা ঈদগাহ নির্মাণে সার্বিক সহযোগিতায় করেছে তাদের ধন্যবাদ জানান।
রেজাউল করিম বলেন, নতুন ঈদগাহে নামাজ পড়ে খুবই ভাল লাগছে। আমাদের একটি স্বপ্ন পূরণ হয়েছে। এটা ঈদে এলাকাবাসীর জন্য ঈদ উপহার।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ অলিদ হাসান সাবেক সফল মেম্বার ও সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহাবাজপুর ইউনিয়ন শাখা। মোঃ আনুয়ারুস সাহদাদ রানু সিনিয়র প্রফেসর বরেন্দ কলেজ রাজশাহী। ডাঃ মোঃ সেলিম উদ্দিন প্রফেসর রাজশাহী বিশ্ববিদ্যালয়। মোঃ রেজাউল করিম সহরুল বিশিষ্ট ব্যবসায়িক সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেন।