বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর শান্তি মোড়ে নতুন ঈদ গাহ ময়দান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর শান্তি মোড়ে নতুন ঈদ গাহ ময়দান নামে নতুন ঈদগাহে ঈদের নামাজ আদায় করে খুশি মুসল্লিরা।
অনেক দিন থেকে কোন ঈদগাহ ছিল না। ফলে মসজিদের ভিতরে বা অনেক দূরে যেয়ে ঈদের নামাজ পড়তে হতো এলাকাবাসীর। স্থানীয় ও শোভাকাঙ্খিদের সহযোগিতায় শাহবাজপুর  শান্তি মড়ে নির্মাণ করা হয়েছে আধুনিক ঈদগাহ  । নতুন ঈদগাহে নামাজ পড়তে পেড়ে খুশি মুসল্লিরা। ঈদগাহে নামাজ পড়ে তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে বলে জানান তারা।
সকাল ৭:৩০ মিনিটে  শুরু হয় ঈদের জামাত। ঈদের বিশেষ খুতবা পড়েন ইমাম। খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের জামাত। মোনাজাতে গুনাহ থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এসময় যারা ঈদগাহ নির্মাণে যারা সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান আগত মুসল্লিরা। নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
স্থানীয় বাসিন্দারা জানায়, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। এসময় তিনি ঈদগাহটি উন্নয়নে  জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রধান মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. ওলিদ হাসান  বলেন, এলাকাবাসীর আক্ষেপ ছিল ঈদগাহ না থাকায়। সকলের সহযোগিতায় সেই আক্ষেপ দুর হলো। এসময় তিনি
 যারা ঈদগাহ নির্মাণে সার্বিক সহযোগিতায় করেছে তাদের ধন্যবাদ জানান।
রেজাউল করিম  বলেন, নতুন ঈদগাহে নামাজ পড়ে খুবই ভাল লাগছে। আমাদের একটি স্বপ্ন পূরণ হয়েছে। এটা ঈদে এলাকাবাসীর জন্য ঈদ উপহার।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ অলিদ হাসান সাবেক সফল মেম্বার ও সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহাবাজপুর ইউনিয়ন শাখা। মোঃ আনুয়ারুস সাহদাদ রানু সিনিয়র প্রফেসর বরেন্দ কলেজ রাজশাহী। ডাঃ মোঃ সেলিম উদ্দিন প্রফেসর রাজশাহী বিশ্ববিদ্যালয়। মোঃ রেজাউল করিম সহরুল বিশিষ্ট ব্যবসায়িক সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা