বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

‘রিমান্ডে ভয় দেখিয়ে জবানবন্দী নেয়া হয় সেই ফয়সালের’

রাজশাহী প্রতিনিদিঃ  প্রিমিয়ার ব্যাংকের রাজশাহী শাখা থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা সরিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার শামসুল ইসলাম ফয়সালকে রিমান্ডে ভয়ভীতি দেখিয়ে জোর করে স্বীকারোক্তি নেয়া হয়েছে বলে দাবি করেছেন তার মা মোছা. শামসুন নাহার। এ ঘটনায় জড়িত রাঘব-বোয়ালদের সামনে আনতে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন তিনি। গতকাল শনিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে শামসুন নাহার বলেন, ২০১২ সাল থেকে প্রিমিয়ার ব্যাংক সততার সঙ্গে চাকরি করছিলেন আমার ছেলে। ব্যাংকে বারবার অডিট হয়। একবারো টাকা লোপাট বা অনিয়মের ঘটনায় তার সম্পৃক্ততা পাননি অফিসাররা। অথচ সাড়ে ৩ কোটি টাকা সরিয়ে নেয়ার অভিযোগে ২০২০ সালের জানুয়ারি মাসে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর ব্যাংকটির ম্যানেজার সেলিম রেজা আমার ছেলেকে ফুঁসলিয়ে ১৬৪ ধারায় ম্যজিস্ট্রেটের কাছে জবানবন্দী দিতে বলেন। দুদিনের মধ্যে জামিনে বের করে আনার প্রলোভন দেখান ম্যানেজার সেলিম।
ফয়সালের মা জানান, তার ছেলেকে গ্রেপ্তারের পর নেয়া হয় রিমান্ডে। তার আগেও রিমান্ডের ভয় দেখানো ছাড়াও ইনকাউন্টারে প্রাণে মেরে ফেলারও ভয় দেখানো হয়। ফলে ভয়ে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দী দেন সে। ওইদিন ফয়সালকে পুলিশভ্যানে না নিয়ে মোটরসাইকেলে করে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হয়। পরে ব্রেইন স্ট্রোক করেন তিনি। এ ঘটনায় ছেলের মুক্তি ও নেপথ্যের রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন শামসুন নাহার। সংবাদ সম্মেলনে ফয়সালের পিতা নজরুল ইসলামও উপস্থিত ছিলেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা