এদিকে তথ্য সূত্রে জানা গেছে, ২ নং সংরক্ষিত আসনের ৪জন প্রার্থী তাঁদের জামানত হারিয়েছেন। জামানত হারানো প্রার্থীরা হলেন, মোসাঃ বেদানা বেগম জিরাফ প্রতীকে ৯০৩ ভোট পেয়েছেন, মিতালী বেগম মাইক প্রতীকে ২৪১ ভোট, লাইলী আরা বেগম তালগাছ প্রতীকে ৬০৮ ভোট ও সেলি বেগম সূর্যমূখি প্রতীকে ৫২৮ ভোট পেয়েছে। ৩ নং সংরক্ষিত আসনে জামানত হারিয়েছেন ৪জন। প্রার্থীরা হলেন, মোসাঃ মানুয়ারা বেগম তালগাছ প্রতীকে ১৫৩ ভোট, মরিয়ম বেগম হেলিকপ্টর প্রতীকে ৬৭১ ভোট, মোসাঃ জান্নাতি বেগম সূর্যমূখি প্রতীকে ৩৬৪ ভোট ও খাতিজাকুল কোবরা মাইক প্রতীকে ৬৯৬ ভোট পেয়েছেন।
এছাড়া সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে ২জন প্রার্থী তাঁদের জামানত হারিয়েছেন। তাঁরা হলেন, আব্দুল খালেক মৃধা বৈদ্যুতিক পাখা প্রতীকে ৩৪৫ ভোট ও মোঃ সোহবুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ৬৫ ভোট পেয়েছেন। ২ নং ওয়ার্ডে একজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রার্থী হলেন মোঃ নাসির হোসেন, তিনি মোরগ প্রতীকে ভোট পেয়েছেন ৬৫টি।
৭ নং ওয়ার্ডে ৫জন প্রার্থী তাঁদের জামানত হারিয়েছেন। প্রার্থীরা হলেন, রফিকুল ইসলাম আপেল প্রতীকে ৪৪ ভোট, মাইনুল ইসলাম টিউবওয়াল প্রতীকে ৫৬ ভোট, জাহাঙ্গীর হোসেন ভ্যানগাড়ী প্রতীকে ১২৪ ভোট, মোঃ সেন্টু আলী ঘুড়ি প্রতীকে ৯১ ভোট ও আব্দুস কুদ্দুস বৈদ্যুতিক পাখা প্রতীকে ১১৩ ভোট পেয়েছেন। এছাড়া ৮ নং ওয়ার্ডে ১জন প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে। মোঃ জাক্কার আলী মোরগ প্রতীকে ভোট পেয়েছেন ৩৭টি।