বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

১৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত কানসাট ইউপি নির্বাচনে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে সদ্য অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ১৭জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। সোমবার সকালে শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রার্থীর নিজ এলাকায় মোট প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের নীচে ভোট পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে। সেই সূত্রে কানসাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত ও সাধারণ সদস্য মোট ১৮ প্রার্থী মোট প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের নীচে ভোট পাওয়া তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এদিকে তথ্য সূত্রে জানা গেছে, ২ নং সংরক্ষিত আসনের ৪জন প্রার্থী তাঁদের জামানত হারিয়েছেন। জামানত হারানো প্রার্থীরা হলেন, মোসাঃ বেদানা বেগম জিরাফ প্রতীকে ৯০৩ ভোট পেয়েছেন, মিতালী বেগম মাইক প্রতীকে ২৪১ ভোট, লাইলী আরা বেগম তালগাছ প্রতীকে ৬০৮ ভোট ও সেলি বেগম সূর্যমূখি প্রতীকে ৫২৮ ভোট পেয়েছে। ৩ নং সংরক্ষিত আসনে জামানত হারিয়েছেন ৪জন। প্রার্থীরা হলেন, মোসাঃ মানুয়ারা বেগম তালগাছ প্রতীকে ১৫৩ ভোট, মরিয়ম বেগম হেলিকপ্টর প্রতীকে ৬৭১ ভোট, মোসাঃ জান্নাতি বেগম সূর্যমূখি প্রতীকে ৩৬৪ ভোট ও খাতিজাকুল কোবরা মাইক প্রতীকে ৬৯৬ ভোট পেয়েছেন।

এছাড়া সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে ২জন প্রার্থী তাঁদের জামানত হারিয়েছেন। তাঁরা হলেন, আব্দুল খালেক মৃধা বৈদ্যুতিক পাখা প্রতীকে ৩৪৫ ভোট ও মোঃ সোহবুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ৬৫ ভোট পেয়েছেন। ২ নং ওয়ার্ডে একজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রার্থী হলেন মোঃ নাসির হোসেন, তিনি মোরগ প্রতীকে ভোট পেয়েছেন ৬৫টি।

৭ নং ওয়ার্ডে ৫জন প্রার্থী তাঁদের জামানত হারিয়েছেন। প্রার্থীরা হলেন, রফিকুল ইসলাম আপেল প্রতীকে ৪৪ ভোট, মাইনুল ইসলাম টিউবওয়াল প্রতীকে ৫৬ ভোট, জাহাঙ্গীর হোসেন ভ্যানগাড়ী প্রতীকে ১২৪ ভোট, মোঃ সেন্টু আলী ঘুড়ি প্রতীকে ৯১ ভোট ও আব্দুস কুদ্দুস বৈদ্যুতিক পাখা প্রতীকে ১১৩ ভোট পেয়েছেন। এছাড়া ৮ নং ওয়ার্ডে ১জন প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে। মোঃ জাক্কার আলী মোরগ প্রতীকে ভোট পেয়েছেন ৩৭টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা