বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে হত্যা মামলায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঘাস ব্যবসায়ী তোফাজ্জুল ইসলামকে (৪০) আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তার আসামি উপজেলার বহরম হঠাৎপাড়ার গানুর ছেলে রুহুল আমিন কালু (৩৯)। র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও শিবগঞ্জ থানা পুলিশের একটি যৌথ আভিযানিক দল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাণীহাটি ইউনিয়নের হঠাৎপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কালুকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারী ঘাস ব্যবসায়ী তোফাজ্জুলকে ভ্যান ভাড়া করার নামে বাড়ি থেকে ডেকে নিয়ে ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বাঁধের কাছে আগুনে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকেই র‌্যাব এই হত্যাকান্ড সংক্রান্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শিবগঞ্জ থানায় গত ১ মার্চ একটি হত্যা মামলা দায়ের করেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা