শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঘাস ব্যবসায়ী তোফাজ্জুল ইসলামকে (৪০) আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তার আসামি উপজেলার বহরম হঠাৎপাড়ার গানুর ছেলে রুহুল আমিন কালু (৩৯)। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও শিবগঞ্জ থানা পুলিশের একটি যৌথ আভিযানিক দল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাণীহাটি ইউনিয়নের হঠাৎপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কালুকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারী ঘাস ব্যবসায়ী তোফাজ্জুলকে ভ্যান ভাড়া করার নামে বাড়ি থেকে ডেকে নিয়ে ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বাঁধের কাছে আগুনে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকেই র্যাব এই হত্যাকান্ড সংক্রান্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শিবগঞ্জ থানায় গত ১ মার্চ একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com