বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে জাতীয় শিশু দিবসে উপজেলা চেয়ারম্যানের আয়োজনে আনন্দ শোভাযাত্রা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনে শিবগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের উদ্যোগে ও আয়োজনে শিবগঞ্জ স্টেডিয়াম থেকে সহস্রধীন মানুষের একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুজিব মুর‌্যাল চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল আওয়াল গণি জোহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এডু, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলামসহ অন্যরা। আরো উপস্থিত ছিলেনÑ ছত্রাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান দুরুল হোদা, জেলা পরিষদ সদস্য আবদুস সালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সামিউল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ হিল বাকী, পৌর ছাত্রলীগের সভাপতি আলীরাজ ও সাধারণ সম্পাদক রকি ইসলাম ডলার প্রমূখ। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা