চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনে শিবগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের উদ্যোগে ও আয়োজনে শিবগঞ্জ স্টেডিয়াম থেকে সহস্রধীন মানুষের একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুজিব মুর্যাল চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল আওয়াল গণি জোহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এডু, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলামসহ অন্যরা। আরো উপস্থিত ছিলেনÑ ছত্রাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান দুরুল হোদা, জেলা পরিষদ সদস্য আবদুস সালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সামিউল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ হিল বাকী, পৌর ছাত্রলীগের সভাপতি আলীরাজ ও সাধারণ সম্পাদক রকি ইসলাম ডলার প্রমূখ। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।