বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

রাজশাহীতে সশস্ত্র মহড়া চালিয়ে আমবাগান দখল

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে বায়নামাসূত্রে মালিক দাবি করে সশস্ত্র মহড়া চালিয়ে আমবাগান দখলের অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। গতকাল শনিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে নিরাপত্তা নিশ্চিতপূর্বক জমিটি উদ্ধারে ¯^রাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জাকির হোসেন। তিনি জেলার পবা উপজেলার দৌলতপুর এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে।
সংবাদ সম্মেলনে জাকির হোসেন বলেন, আমাদের এলাকার ১৩ বিঘা ১০ কাঠা আমবাগানের বায়নামাসূত্রে মালিক দাবি করে সালাউদ্দিন রাজু, বিপ্লব ও সুজা নামে তিন ব্যক্তি জমিটি ঘিরে ফেলেছেন এবং টাঙিয়েছেন সাইনবোর্ড। জমিটি আমার নানার ছিল। এরপর সেটির অংশীদার হন আমার মা। পরে সেটির অংশ আমরা পাই।
জাকির হোসেন জানান, দখলকারীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া চালিয়ে আমবাগানটি ঘিরে ফেলার পর মীমাংসার জন্য থানায় বসতে চাপ দেন এবং হুমকি ধামকি দিতে থাকেন। কিন্তু তিনি আইনের আশ্রয় নিয়ে মামলা করেন আদালতে। তবে তাকে খুন করার হুমকি দেয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা