বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

তাড়াশে ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলের দপ্তরীকে ছুরির আঘাত বখাটের

তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যালয়ে আসার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলের ভিতরে ঢুকে প্রকাশ্যে দপ্তরীকে পেটে ছুরি দিয়ে আঘাত করে আহত করেছে সাফি তালুকদার (২০) নামে এক বখাটে। বখাটে সাফি তালুকদার উপজেলার বোয়ালিয়া গ্রামের ছেলিম তালুকদারের ছেলে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার জাহাঙ্গীরগাতী, চক-সরাপপুর, বোয়ালিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে । আহত সুলতান মাহমুদ বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী।

জাহাঙ্গীরগাতী, চক-সরাপপুর, বোয়ালিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ জানান, প্রায়ই ওই ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করত বখাটে সাফি তালুকদার। আবারও আজ ওই ছাত্রী স্কুলে আসার পথে বখাটে সাফি তালুকদার উত্ত্যক্ত করে তখন পাশের বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী প্রতিবাদ করে। পরে স্কুলের ভিতরে ঢুকে প্রকাশ্যে ছুরি দিয়ে পেটে আঘাত করে আহত করেছে বখাটে। তখন বখাটে সাফি তালুকদারকে স্কুলের শিক্ষক ও ছাত্ররা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আহত দপ্তরীকে চিকিৎসার জন্য বগুড়া নেওয়া হয়েছে।

এদিকে স্কুলের সভাপতি জহুরুল ইসলাম মাস্টার বলেন, `প্রায়ই বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই বখাটে ছাত্রীকে উত্ত্যক্ত করে। আজ এর প্রতিবাদ করায় পাশের বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীকে ছুরি দিয়ে আঘাত করেছে। আমি এর আইনি শাস্তি দাবী করছি।’

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। দ্রুত বখাটের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা