বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুরা পেল ঈদসামগ্রী ও নতুন পোশাক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত নিবাসী ১৬৫ জন বালক-বালিকা শিশুর মাঝে ইফতার, ঈদসামগ্রী ও নতুন পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনবার্সন কেন্দ্রের উদ্যোগে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম ও জেলা প্রশাসকের সহধর্মীনি মাহাফুজা সুলতানাসহ অন্যরা। সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা