নির্বাচনে কার্য নির্বাহী কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি, নাসিম মাহমুদ (এটিএন বাংলা, ইউএনবি), কোষাধ্যক্ষ, মোঃ আব্দুল মালেক (দেশ টিভি), নির্বাহী সদস্য- মোঃ তসলিম উদ্দীন (দৈনিক ইত্তেফাক), আনোয়ার হোসেন দিলু (প্রথম আলো), মোঃ মাহবুবুল আলম (দৈনিক ইনকিলাব) ও মোঃ আমিনুল ইসলাম (একুশে টেলিভিশন)।
এরআগে গত ১২ জুলাই চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতক্রমে নির্বাচিতরা নির্ধারিত হওয়ার পর সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এই ফলাফল ঘোষণা করা হয়। প্রেসক্লাবের নির্বাচনের নির্বাচন কমিশনার এ্যাডভোকেট সোলায়মান বিশু এই ফলাফল ঘোষণা করেন