বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে অলক সভাপতি,সাধারণ সম্পাদক কামাল

চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদুল হুদা অলক (এনটিভি, দেশরূপান্তর, বাংলাদেশ বেতার) ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ কামাল উদ্দীন (সম্পাদক, দৈনিক চাঁপাই চিত্র)। বুধবার নির্বাচনের এই ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে কার্য নির্বাহী কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি, নাসিম মাহমুদ (এটিএন বাংলা, ইউএনবি), কোষাধ্যক্ষ, মোঃ আব্দুল মালেক (দেশ টিভি), নির্বাহী সদস্য- মোঃ তসলিম উদ্দীন (দৈনিক ইত্তেফাক), আনোয়ার হোসেন দিলু (প্রথম আলো), মোঃ মাহবুবুল আলম (দৈনিক ইনকিলাব) ও মোঃ আমিনুল ইসলাম (একুশে টেলিভিশন)।

এরআগে গত ১২ জুলাই চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতক্রমে নির্বাচিতরা নির্ধারিত হওয়ার পর সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এই ফলাফল ঘোষণা করা হয়। প্রেসক্লাবের নির্বাচনের নির্বাচন কমিশনার এ্যাডভোকেট সোলায়মান বিশু এই ফলাফল ঘোষণা করেন

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা