শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ শিবগঞ্জের পুখুরিয়া মহিলা কলেজের ব্যতিক্রমী অভিভাবক সমাবেশ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন

বিএনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ

oplus_0

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  দেশের যেসব আসনে বিএনপি নির্বাচনে পরাজিত হয়েছে, সেসব এলাকায় বিশেষ বরাদ্দের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
তিনি বলেন, শুধু শিবগঞ্জ নয়, উত্তরবঙ্গসহ রংপুর থেকে খুলনা পর্যন্ত যেসব এলাকায় বিএনপি প্রত্যাশিত ফল করতে পারেনি, সেসব অঞ্চলকে বিশেষভাবে উন্নয়নের আওতায় আনা হবে। পরাজিত এলাকার মানুষকে কোনোভাবেই বঞ্চিত করা হবে না; বরং উন্নয়নের মাধ্যমে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা ও এসএনভির উদ্যোগে পৌরসভা সম্মেলন কক্ষে বর্জ্য ব্যবস্থাপনা (কঠিন ও পয়ঃবর্জ্য) কার্যক্রম বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে পরিচালনা বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. সাইমুম পারভেজ বলেন, যেসব এলাকায় বিএনপি পরাজিত হয়েছে, সেখানে শাস্তি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বিরোধী দলের জনপ্রতিনিধি রয়েছেন—এ কারণে কোনো এলাকাকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হবে না। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ জনসম্পৃক্ত বিভিন্ন সরকারি কর্মসূচির আওতায় এসব এলাকার মানুষকে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নেও সরকার উদ্যোগ নেবে।
তিনি আরও বলেন, শিবগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে পারলে এর সুফল সাধারণ মানুষ ভোগ করবে। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে শিবগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় পরিণত করার আহ্বান জানান তিনি।
শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এসএনভির সেক্টর লিডার (ওয়াটার) শহীদুল ইসলাম। এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুজয় কুমারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা