চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ বর্তমান সরকার ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। নির্বাচনের আগে যারা ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেছিল তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি সরকার, কাজের সরকার। কথা দিয়ে নয়, কাজ দিয়ে প্রমাণ করতে চাই। ফ্যামিলি কার্ড আসলে মানুষের কতটুকু উপকারে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি নারীদের জন্য প্রণোদনা প্যাকেজ মাধ্যমে সমাজের উন্নয়ন করার চেষ্টা রয়েছে সরকারের। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। ড. সাইমুম পারভেজ বলেন, জামায়াত বুঝতে পেরেছে ফ্যামিলি কার্ড একটি চমৎকার উদ্যোগ। ফলে তারা এই কর্মসূচিতে সামিল হতে চান। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক, সদস্যসচিব তোসিকুল আলমসহ অন্যরা। এর আগে বৃক্ষরোপণ করে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন তিনি।