বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জের পুখুরিয়া মহিলা কলেজের ব্যতিক্রমী অভিভাবক সমাবেশ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা

শিবগঞ্জের পুখুরিয়া মহিলা কলেজের ব্যতিক্রমী অভিভাবক সমাবেশ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন ও ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের সম্পৃক্ত করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুখুরিয়া মহিলা কলেজে ব্যতিক্রমী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফলের নম্বরপত্র অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ আব্দুর রাকিবের সভাপতিত্বে শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীদের পড়াশোনা, নিয়মিত ক্লাসে উপস্থিতি, মোবাইলের অপব্যবহার রোধ এবং ভালো ফলাফল অর্জনে করণীয় বিষয় নিয়ে অভিভাবকদের সাথে বিস্তারিত আলোচনা করেন। অধ্যক্ষ্য বলেন, “শিক্ষার্থীদের সাফল্যের জন্য শিক্ষক ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন। শুধু কলেজের দায়িত্ব নয়, বাসায়ও পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে হবে।” অভিভাবকরা কলেজের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে কলেজের সকল ভালো কাজে সহযোগিতার আশ্বাস দেন। কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষকের মধ্যে সুসম্পর্ক তৈরির লক্ষ্যে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা