চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি।শনিবার (৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপির একটি টহলদল শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১১২ বোতল Eskuf ও ৫৫ বোতল Fairdyl সিরাপ উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত সিরাপগুলো জিডি করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।