বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন

oplus_0

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: “দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এদেশের অন্যতম শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী”-এই স্লোগানকে সামনে রেখে পেশার মর্যাদা রক্ষা এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে ২০২৬) সকালে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চিকিৎসকদের কাছে ওষুধের সঠিক তথ্য পৌঁছে দেওয়া, নতুন ওষুধ সম্পর্কে অবহিতকরণ এবং স্বাস্থ্যখাতে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসারে তারা নিরলসভাবে কাজ করছেন। অথচ বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার ও অসম্মানজনক আচরণ করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
এসময় বক্তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন , শিবগঞ্জ ফারিয়ার সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান, সাংগঠনিক সম্পাদক নূরে আলম, কানসাট ফারিয়ার আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ শিবগঞ্জ ও কানসাট ফারিয়ার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা