বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে মাদক রেখে ফাঁসানোর প্রতিবাদ ও কৃষকের মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি

oplus_2097152

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকদ্রব্য রেখে ফাঁসানোর প্রতিবাদ ও কৃষকের মুক্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, টোলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন হারুন, সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন, আনসার ভিডিপির মোবারকপুর ইউনিয়নের টিম লিডার শামশুল হক, প্রভাত দাস ও বিকাশ কুমার দাসের স্ত্রী দীপালি রাণী দাসসহ অন্যরা। মানববন্ধনে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে দীপালি রাণী দাস বলেন, আমার স্বামী একজন কৃষক। জমি থেকে ঘাস কেটে শুধু গরু লালন পালন করে। অথচ গত ২৪ এপ্রিল কে বা কারা আমার বাড়ির দরজার সামনে মাদক রেখে পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছে। সহজ সরল ও নিরপরাধ স্বামী বিকাশ দাসের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহার করে মুক্তির দাবী করছি। পরিকল্পিতভাবে কৃষককে ফাঁসানো হয়েছে উল্লেখ করে বক্তারা- সুষ্ঠু তদন্তের মাধ্যমে মুক্তির দাবী জানান।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা