বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

তেলকুপি মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

oplus_0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকায় অবস্থিত তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায় কথিত গোপন নিয়োগ, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বৈরাচারী আচরণের প্রতিবাদে অধ্যক্ষ আব্দুর রহিমের বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে মাদ্রাসার সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করে তেলকুপি এলাকার সর্বস্তরের জনগণ। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থীসহ কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই এবং নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত অধ্যক্ষ আব্দুর রহিমের অপসারণ দাবি করেন।
বক্তারা আরও অভিযোগ করেন, অধ্যক্ষ আব্দুর রহিম তার বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আড়াল করতে এলাকাবাসীর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও মাদক সেবনের মতো ভিত্তিহীন অভিযোগ তুলেছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়ে তারা এর যথাযথ বিচার দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য দেন মুকুল আলী, বেনজির আলী, আজমুল, সারওয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা দ্রুত সময়ের মধ্যে বিষয়টির সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা