বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে মাদ্রাসায় ঢুকে দাপ্তরিক কাজে বাধা দেয়ার অভিযোগ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবলীগ নেতাসহ তার সহযোগিদের বিরুদ্ধে একটি মাদ্রাসায় ঢুকে দাপ্তরিক কাজে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে তেলকুপি কলমদর আলিম মাদ্রাসার গভর্নিং বডি ও শিক্ষকদের উদ্যোগে আজমতপুর বাবু বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবদুর রহিম। লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি চার কর্মচারী নিয়োগ বিধি মোতাবেক সম্পন্ন হয়েছে মাদ্রাসায়। কিন্তু নিয়োগপ্রাপ্তদের এমপিওভুক্তির পর থেকেই শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইমরান হোসেনের ছেলে ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বাবু এবং তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে উঠে। গত ১৬ এপ্রিল তাকে আটকিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। সবশেষ গত ২৬ এপ্রিল দাপ্তরিক কার্যক্রম বন্ধ করে দিয়ে কর্মচারীদের লাঞ্ছিত করার পাশাপাশি তার কক্ষে তালা লাগিয়ে দেয়। অদ্যবধি তালাবদ্ধ রয়েছে। এ ঘটনায় বিচার দাবি করেছেন তিনি। এদিকে ইফতেখার আলম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনদিনই কোন রাজনৈতিক দলের কোন পদে ছিলাম না। আমি কোন মব সৃষ্টি করেনি। মাদ্রাসার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে এলাকার লোকজনের সাথে প্রতিবাদ করেছি। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত শেষে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গভর্নিং বডির দাতা সদস্য মোজাফ্ফর হোসেন, অভিভাবক সদস্য ওয়াউর রহমান এম, শিক্ষক প্রতিনিধি কিসুয়ার জাহান, প্রভাষক শরিফুল ইসলাম ও প্রভাষক সরাইল হক প্রমূখ।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা