বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে মাদ্রাসার অফিস কক্ষে ঢুকে কর্মচারীদের লাঞ্ছিত ও অধ্যক্ষের কক্ষে তালা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায় অফিস কক্ষে ঢুকে দাপ্তরিক কাজে বাধা, কর্মচারীদের লাঞ্ছিত ও অধ্যক্ষের কক্ষে তালা দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মাদ্রাসার কর্মচারীরা। অভিযোগে বলা হয়, রোববার দুপুরে কর্মচারীরা অফিস কক্ষে বসে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দা ইফতেখার আলম বাবু, বাইরুল ইসলাম ও বেনজিরসহ একদল লোক অফিসে প্রবেশ করেন। পরে তারা দাপ্তরিক কাজে বাধা দিয়ে লাঞ্ছিত করে। এক পর্যায়ে কর্মচারীদের অফিস থেকে বের করে দিয়ে অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে তারা চলে যায়। এদিকে এ ঘটনায় বিচার দাবি করেছেন কর্মচারীরা। অধ্যক্ষ আব্দুর রহিম বলেন, মব সৃষ্টি করে তারা অন্যায় করেছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। তবে ইফতেখার আলম বাবু অভিযোগ অস্বীকার করে বলেন,আমি অফিস রুমে তালা দেয়নি, অধ‍্যক্ষ নিয়মিত মাদ্রাসায় না আসায় এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে তালা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক গতি থামিয়ে দেয়া যাবে না উল্লেখ করে প্রতিষ্ঠানে তালা দেয়ার অধিকার কারো নেই বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে শিগগির ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা