বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবীতে গণসমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলের শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মো: ইউসুফ আলীর সভাপতিত্বে শিবগঞ্জ উন্নয়ন ফোরামের আহবায়ক জহিরুল কাইউম বাবর স্বাগত বক্তব্য রাখেন।

এ সময় আরও বক্তব্য দেন, জুলাই যোদ্ধা আল বাশরী সোহান, অধ্যাপক আবুল বাশার, সুজন শিবগঞ্জ উপজেলা কমিটির সাধারন সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সহ সভাপতি এ কে এস রোকন,সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন সময় বৈষম্যের শিকার হওয়ায় এ নিয়ে ব্যাপক সমালোচনা করেন। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ থাকা সত্ত্বেও ৪ লেন রাস্তার দাবি অগ্রাহ্য করে নামে মাত্র রাস্তা সম্প্রসারনের জন্য দুর্বল নেতৃত্বকে দায়ী করেন। সারাদেশে ৮ জেলায় মেডিকেল কলেজ স্থাপনে সরকার উদ্যোগ নিলেও চাঁপাইনবাবগঞ্জ এ তালিকার বাইরে থাকায় এ নিয়ে ব্যাপক সমালোচনা করেন বক্তারা।ভৌগলিক কারণে জেলার মধ্যভাগে শিবগঞ্জ উপজেলা হওয়ায় শিবগঞ্জে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের জোর দাবি জানান সমাবেশে অংশ গ্রহনকারীরা ।
চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের জন্য এ উন্নয়ন ফোরামকে দলমত নির্বিশেষে সোচ্চার হবার জন্য আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা