বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ট্রাক-ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির সাধারণ সভা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলা ট্রাক-ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় সংগঠনের উপজেলা কার্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও সড়ক সম্পাদক আনারুল ইসলামসহ অন্যরা। এ সময় আরো উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক সৈয়বুর রহমান, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য নিয়ামত খাঁন ও দুরুল আমিনসহ অন্যরা। বক্তারা বলেন, পরিবহন সেক্টরে যানবাহনগুলোর মধ্যে ট্রাক ও ট্যাংকলরী গুরুত্বপূর্ণ বাহন। মালামাল সারাদেশে পৌঁছে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এসব পরিবহন। আর এসব পরিবহনের শ্রমিকদের কল্যাণেই গঠিত এই সংগঠন। মালিক ও নেতারা আপনারা ঐক্যবদ্ধ থাকলে সবার কল্যাণ হবে। নিজেদের কল্যানে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। এছাড়া ট্রাক-ট্যাংকলরী ও কাভার্ডভ্যান চলাচলে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন বক্তারা।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা