বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম,জামায়াত সমর্থিত ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিচাঃ পাইনবাবগঞ্জে দুস্থ ও অসহায়দের জন্য ভিজিএফের প্রায় দুই শতাধিক কার্ড থাকলেও চাল নেই এমন অভিযোগে স্থানীয় জামায়াত সমর্থিত ইউপি চেয়ারম্যান আবদুল লতিফকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৭ ঘণ্ঠা অবরুদ্ধ করে রাখে চাল বঞ্চিত গ্রামবাসি।

স্থানীয়রা জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ধাইনগর ইউনিয়নে ৫ হাজার ২৪০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও প্রত্যেককে ২ কেজি করে চাল কম দিয়ে বিতরণ কার্যক্রম শেষ করা হয়েছে। তবে প্রায় ২ শতাধিক কার্ড অসহায়দের হাতে থাকলেও চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। তাদের অভিযোগ চেয়ারম্যান চাল চুরি করে বাইরে বিক্রি করে দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যদিও চাল চুরির বিষয়টি অস্বীকার করে বিতরণে অনিয়ম হওয়ার কারণে চাল সংকট হয়েছে জানান ইউপি চেয়ারম্যান।

জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম বলেন,ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ জামায়াত সমর্থিত হলেও দলীয় কোন পদ নেই।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা