বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

আমরা শান্তিপ্রিয় মানুষ তবে যদি কেউ অশান্তি করতে আসে, তাহলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না – অধ্যাপক শাহজাহান মিঞা।

আমরা কাউকে অশান্ত করতে চাই না কিন্তু নির্বাচনে কেউ অশান্তি করলে ছাড় দেওয়া হবেনা। আপনারা সবাই সতর্ক থাকবেন। আমাদের সকল ভোটার প্রস্তুত রয়েছে। আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করুক। অথচ তারা বলছে -ভোট দিলেও পাস করব, না দিলেও পাস করব। মনে হচ্ছে ভোট তাদের বাপ-দাদার সম্পত্তি। এসব মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা। সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলার উপজেলা বিএনপির আয়োজনে শিবগঞ্জ মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সমাপনী নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির পক্ষে এমন ভোটের হাওয়া উঠেছে যে তারা ভয় পেয়ে গেছে। শিবগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে আমরা বিজয়ী হবো। এমন কোনো ইউনিয়ন নেই যেখানে জামায়াত জয়ী হতে পারবে। তারা দিশেহারা হয়ে পড়েছে। সারাদেশে দুটি বড় দল বিএনপি ও আওয়ামী লীগ। যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের আওয়ামী লীগও ভোট দেবে না।
বক্তব্যের শেষাংশে তিনি আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন—চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসরাফুল আলম রশিদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিয়াসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা