বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জের কানসাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষ প্রতীকের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট রাজাবাড়ি ফুটবল মাঠে কানসাট ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান মিঞা বলেন, ধানের শীষ প্রতীক জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। এসময় ৭১ এর পরাজিত শক্তি জামায়াতকে ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে পরাজিত করে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান তিনি। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত।
কানসাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুম রানা টমাস মাস্টারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম রশিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া প্রমুখ। জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা