বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দাঁড়িপ্ল্লার প্রতীকের টাওয়ার অপসাারণ  

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীর ব্যবহৃত দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ করেছে প্রশাসন।

শুক্রবার সকালে শিবগঞ্জ পৌর এলাকা, কানসাট ইউনিয়নের পুখুরিয়া এবং ছত্রাজিতপুর বাজার এলাকায় যৌথ বাহিনীর অভিযানে তিন মিটারের বেশি উচ্চতা, দৈর্ঘ্য ও প্রস্থের দাঁড়িপাল্লা প্রতীক টাওয়ার সরিয়ে নেওয়া হয়।
শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ জানান, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় তিন মিটারের বেশি উচ্চতা, দৈর্ঘ্য ও প্রস্থের কোনো প্রতীক বা প্রচার সামগ্রী স্থাপন করা যাবে না। এ বিধি লঙ্ঘন করায় সংশ্লিষ্ট প্রতীকসমূহ অপসারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সব প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি কঠোরভাবে অনুসরণের জন্য সতর্ক করা হয়েছে এবং নির্ধারিত সীমার বাইরে কোনো প্রচার উপকরণ আজকের মধ্যেই সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসন জানিয়েছে, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা