বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

পিরোজপুরে বিএনপি প্রার্থীর সমর্থনে উঠান বৈঠক

পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।

২নং ওয়ার্ড বিএনপির আইন উপদেষ্টা অপূর্ব রায় চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ বাহাদুরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি তামান্না জামানসহ বিএনপি, মহিলা দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমি এমপি হতে নয়, মানুষের অধিকার ফেরাতে নির্বাচনে এসেছি। বিএনপি মানেই মানুষের দল। এই দল ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্র নিশ্চিত করা হবে। বিএনপি ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা