বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও নারী উঠান বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে ২৪ জানুয়ারি শনিবার সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের একটি নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। এর আগে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নারীদের অংশগ্রহণে একটি উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে স্থানীয় শতশত নারী ভোটাররা উপস্থিত ছিলেন। এ সময় তারা তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা বলেন,“৭১’র পরাজিত শক্তি জামায়াতকে পরাজিত করতে এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। নারীরা সমাজের একটি শক্তিশালী অংশ। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়।” এসময় তিনি দেশ নিয়ে বিএনপির ৮টি পরিকল্পনার কথা তুলে ধরেন। “একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছি। আগামীতে শিবগঞ্জকে একটি উন্নত ও ন্যায়ভিত্তিক জনপদ হিসেবে গড়ে তুলতে আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন।
এ সময় দুর্লভপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা