বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে হাফেজিয়া মাদ্রাসা-ইয়াতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে এই মাদ্রাসা ও ইয়াতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এনামুল হক স্বপন। এ সময় তিনি বলেন, হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা শুধু দ্বীনি শিক্ষার কেন্দ্র নয়, এটি মানবিক মানুষ গড়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এতিম ও অসহায় শিশুদের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের বিত্তবানদের উচিত এসব প্রতিষ্ঠানকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। মাদ্রাসার সভাপতি বজলার রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক তরুল ইসলাম, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আহসান হাবীব ও মাওলানা আনজারুল ইসলামসহ অন্যরা। শেষে দোয়া মোনাজাত করা হয়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা