বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে বেকার যুবকদের সচেতনতায় এসডিএফের গম্ভিরা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: রসালো আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে বেকার যুবকদের সচেতনতা বৃদ্ধিতে ঐতিহ্যবাহী গম্ভিরা গান পরিবেশন করা হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পার কালিনগর এলাকায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর আয়োজনে এ গম্ভিরা গান পরিবেশিত হয়।গম্ভিরা গানে সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান, বেকারত্বের সমস্যা, আত্মকর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে কীভাবে উদ্যোগ নিতে হবে—সে বিষয়ে স্থানীয় মানুষকে সচেতন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিএফের জেলা ব্যবস্থাপক মাহাবুবুর রশিদ, যুব ও কর্মসংস্থানের জেলা কর্মকর্তা মহিবুর রহমান, সাবেক শিক্ষক আওরগোজেব, সাবেক ইউপি সদস্য আফজাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। গম্ভিরা পরিবেশন করেন চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী চাপাই নকশী গম্ভিরা দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা